সুশীল কুমারের জায়গায় ভারতের প্রতিনিধি হিসাবে তাঁরই যাওয়ার কথা রিও অলিম্পিকে। কিন্তু শেষ মুহুর্তে ডোপ টেস্টে বড় ধাক্কা খেলেন ভারতীয় কুস্তিগির নরসিংহ যাদব। স্যাম্পল এ ও স্যাম্পল বি, দুটি টেস্টেই উত্তীর্ণ হতে পারেননি নরসিংহ। ফলে শেষ মুহুর্তে এসে অনিশ্চিত হয়ে পড়ল নরসিংহের রিও যাত্রা। নরসিংহ নিজে যদিও ডোপ টেস্টে পজিটিভ হওয়াকে তাঁর শত্রুদের ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করেছেন। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর জর্জিয়ায় অলিম্পিকের যে প্রস্তুতি শিবির হয়েছে, সেখানেও যাচ্ছেন না ভারতের এই কুস্তিগির। জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা সাফ জানিয়েছে তাঁর দেহে স্যাম্পল বি টেস্টেও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। তবে এখনও একেবারে আশা শেষ একথা বলা যাচ্ছেনা। কারণ ডোপিং-এর বিষয়ে আরও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে এনএডিএ। সেখানেই চূড়ান্ত হবে নরসিংহের ভবিষ্যৎ। নরসিংহ নিজে যদিও ডোপ টেস্টে পজিটিভ হওয়াকে তাঁর শত্রুদের ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা করেছেন।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…