কুস্তিগির নরসিংহ যাদবকে নির্দোষ বলে রায় দিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। তাঁর ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা এদিন তুলে নেওয়া হয়েছে। নরসিংহকে ক্লিনচিট দিয়ে নাডা জানিয়েছে ভারতের এই প্রথমসারির কুস্তিগির অন্তর্ঘাতের শিকার। তাঁর পানীয়তে মাদক মেশানো হয়েছিল বলেও জানিয়েছেন নাডা-র ডিরেক্টর জেনারেল নবীন আগরওয়াল। সংস্থার তরফে সাফ জানান হয়েছে, নরসিংহের ফের ডোপ পরীক্ষা হবে। আর তাতে উত্তীর্ণ হতে পারলেই রিও-র টিকিট পাকা হয়ে যাবে নরসিংহের জন্য। এদিন নরসিংহ যাদবকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে রীতিমত উত্তেজিত দেখিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-কে। প্রথম থেকেই তিনি নরসিংহর পাশে ছিলেন। পরপর ২টি টেস্টে নিষিদ্ধ মাদকের উপস্থিত পাওয়ার পর নরসিংহর রিও যাত্রা যখন প্রায় শেষ, তখনও তাঁর পাশে থেকেছেন ব্রিজভূষণ। এদিন নাডায় ক্লিনচিট পাওয়ার পর তিনি সাফ জানান, নরসিংহ রিও যাবে আর দেশের হয়ে মেডেল নিয়ে ফিরবে। তাঁর লড়াইয়ে পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নরসিংহ যাদবও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…