ফাইল : নার্গিস ফাখরি, ছবি - আইএএনএস
কিছুদিন আগের কথা। ইন্সটাগ্রামে নিজের কয়েকটা ফোটো পোস্ট করেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ৩৯ বছরের এই নায়িকার সেই ছবি নিয়ে সোশ্যাল সাইটে বেঁকা কথার বন্যা বয়ে যায়। ঘুরিয়ে ফিরিয়ে একের পর এক কমেন্ট আসতে থাকে। যার মানে দাঁড়ায় একটাই। নার্গিস মোটা হয়েছেন। রুপোলী পর্দার কোনও নায়িকার জন্য এটা কুকথার চেয়ে কম কিছু নয়। ফলে সোশ্যাল সাইটের এই কটাক্ষ নার্গিসের মনে জিদ তৈরি করে। শুরু হয় রোগা হওয়ার কঠিন পরিশ্রম।
নার্গিস নিজেই বলছেন যদি তিনি পারেন, তাহলে সকলেই পারেন। রোগা হওয়া কী মুখের কথা! তবে পরিশ্রমে ফল হয়েছে। অনেকটা ওজন কমিয়েও ফেলেছেন তিনি। সেই লড়াই এখনও চলছে। নার্গিস বলছেন পরিচিতি যেমন আশীর্বাদ, তেমনই তার অনেক খারাপ দিকও আছে। সকলের নজরে সুন্দর থাকতে হয়। তারজন্য পরিশ্রম করতে হয়।
নার্গিস নিজেই স্বীকার করেছেন ২ বছর ধরে তিনি ক্রমশ মোটা হয়েছেন। তারপরই সোশ্যাল সাইটে কটাক্ষ শুনতে হয় তাঁকে। তারপরই সুন্দর চেহারাকে ফের ফিরিয়ে আনার লড়াই শুরু করেন তিনি। এই পথচলায় সকলকেই আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, শরীর, মন ও আত্মার যত্ন নেওয়া সবচেয়ে সুস্থ সিদ্ধান্ত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…