National

ভারতীয় অর্থনীতিকে বদলে দিয়েছে জিএসটি : প্রধানমন্ত্রী

একমাস হল জিএসটি চালু হয়েছে। ইতিমধ্যেই তার সুফল পেতে শুরু করেছেন দেশবাসী। বিশেষত দরিদ্ররা। অনেক দৈনন্দিন জিনিসের দাম কমেছে। কর ব্যবস্থায় পরিবর্তনের ফলে পণ্য পরিবহণ বেড়েছে। এদিন তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন সারা বিশ্বকে পরামর্শের সুরে মোদী জানান, জিএসটি যে কোনও বিশ্ববিদ্যালয়ে একটা কেস স্টাডি হিসাবে পড়ানো যেতে পারে। জিএসটি চালু হওয়ার পর কর নিয়ে রাজ্য ও কেন্দ্রের সমানভাবে বক্তব্য রাখার ক্ষমতাকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

প্রতি মাসের শেষ রবিবার তাঁর মন কি বাত দেশের মানুষের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়। এদিন হল ৩৪ তম মন কি বাত। যেখানে দেশের সাম্প্রতিকতম বিষয়গুলি জায়গা পায়। ফলে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছে বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি। সেনা, বায়ুসেনা, এনডিআরএফ, প্যারামিলিটারি ফোর্স ও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলে বন্যা দুর্গত রাজ্যগুলিতে দুর্গতদের যথাসম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সামনেই স্বাধীনতা দিবস। সেকথা মাথায় রেখে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো ও অসহযোগ আন্দোলনের কথা তুলে ধরেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা পেয়েছে বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দলের দুরন্ত পারফরমেন্সও। মহিলা ক্রিকেটারদের ভাল খেলার জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026