World

ইহুদি সাম্রাজ্যে মোদী, ‘আপকা স্বাগত হ্যায় মেরে দোস্ত’, আপ্লুত নেতানিয়াহু

অতিথি আপ্যায়নে ভারতের বিশ্বজোড়া সুনাম আছে। সেই ভারতেরই প্রধানমন্ত্রী আবেগে ভেসে গেলেন ভিনদেশের স্বাগতমে। এর আগে ইহুদি সাম্রাজ্য ইজরায়েলে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন কেবলমাত্র মার্কিন প্রেসিডেন্টরা। সেই একই তাক লাগিয়ে দেওয়া অভ্যর্থনা পেলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েলে পা রাখা নরেন্দ্র মোদী। বিমান তেল আভিভ-এর বেন গুরিওঁ বিমানবন্দরের মাটি ছুঁতে লাল কার্পেটে ভারতীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েলের মাটিতে পা রাখা নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন তিনি। একবার নয় পরপর ৩ বার একে অপরকে আলিঙ্গন করে খুশি ব্যক্ত করেন। আগে থেকেই অনুশীলন সেরে রেখেছিলেন। ভারতীয় প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে ইজরায়েলের প্রধানমন্ত্রী সহাস্যে জানান, ‘আপকা স্বাগত হ্যায় মেরে দোস্ত’। বেঞ্জামিনের মুখে হিন্দি বুলিতে আপ্লুত প্রধানমন্ত্রীও অবশ্য কম যান না! হিব্রু ভাষায় তিনিও জানান সালোম। অর্থাৎ ‘হ্যালো’। দুই রাষ্ট্রনেতাই একে অপরকে ‘আমার বন্ধু’ বলে সম্ভাষণ করেন।

নেতানিয়াহু বলেন, ৭০ বছর ধরে তাঁরা অপেক্ষা করে আছেন। অবশেষে ভারতের প্রধানমন্ত্রীর আগমনে আপ্লুত ইজরায়েলি প্রধানমন্ত্রী তাঁকে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা নেতা বলে ব্যাখ্যা করেন। এদিন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনায় নেতানিয়াহু-র সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিল তাঁর পুরো মন্ত্রিসভা। সকলের পরনে ছিল ক্রিম রঙয়ের ব্যান্ড গালা স্যুট। বুক পকেটে গোঁজা ছিল গাঢ় নীল রঙয়ের রুমাল। ৩ দিনের ইজরায়েল সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি, সন্ত্রাসবাদের মোকাবিলা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে এদিন সফরের তাক লাগানো শুরুটা দুই দেশেরই মনে থাকবে বহুদিন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026