World

মার্কিন শিল্পপতিদের সঙ্গে গোলটেবিলে মোদী

২ দিনের সফরে আপাতত মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক। যে বৈঠকে পরমাণু চুক্তি, জাতীয় সুরক্ষা, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা। এইচ-১বি ভিসা প্রসঙ্গ বাদ রেখে বাদবাকি অনেক বিষয়ে ট্রাম্প-মোদী বৈঠকের দিকে চেয়ে গোটা বিশ্ব। তার আগে যদিও এদিন নরেন্দ্র মোদী দেখা করলেন মার্কিন মুলুকের সেরা ২১টি শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে। যার মধ্যে ছিলেন গুগলের সুন্দর পিচাই, অ্যাপেলের টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাডোবির শান্তনু নারায়ণ, জনসন এন্ড জনসনের অ্যালেক্স গরস্কি সহ অনেক হুজ হু।

ওয়াশিংটনের হোটেল উইলার্ড ইন্টারকন্টিনেন্টালে এই গোল টেবিল বৈঠকে মোদী শিল্পপতিদের ভারতে লগ্নির আহ্বান জানিয়ে বলেন, এখন সারা বিশ্ব ভারতের দিকে চেয়ে আছে। জিএসটি প্রসঙ্গে মোদী এই কর ব্যবস্থাকে মার্কিন মুলুকে কর ব্যবস্থা নিয়ে পড়াশোনার বিষয় করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর ও আমেরিকায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026