National

রমজান, কালাপানি, পরিবেশ, যোগা এবং মনের কথা

কাশ্মীরে অশান্তি থেকে পাক-ভারত চাপানউতোর, সাম্প্রতিককালে বেশি করে মাথাচাড়া দেওয়া এসব সমস্যা নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে অবশ্যই প্রধানমন্ত্রীর তরফে কিছু বার্তা আসবে, আশা ছিল দেশবাসীর। কিন্তু সে দিক মাড়ালেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং এসব সুকৌশলে এড়িয়ে তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ জায়গা পেল দর্শন। এদিন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর বীর সাভারকরের জন্মজয়ন্তীকে সামনে রেখে স্বাধীনতা বিপ্লবে সেসময়ের যুবসমাজের বলিদানের প্রসঙ্গ।

দেশের বর্তমান প্রজন্মকে জীবনে একবার অন্তত আন্দামানের সেলুলার জেলটি দেখে আসার আহ্বান জানান মোদী। দেখে আসতে বলেন কী কঠিন আত্মত্যাগ, কষ্ট আর বলিদানের মধ্যে দিয়ে ভারতীয় যুবারা সেসময়ে ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করার লড়াই চালিয়েছিলেন। সেইসঙ্গে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

এবার পরিবেশ দিবসে রাষ্ট্রপুঞ্জের ট্যাগলাইন কানেক্টিং পিপল টু নেচার। এ প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় দর্শন ও বেদেও কীভাবে পরিবেশের কাছে থাকার পরামর্শ জায়গা করে নিয়েছে সেকথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানান ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে দেশের ৪ হাজার শহরের বিভিন্ন কোণায় দুটি করে নোংরা ফেলার ডিব্বা রাখা থাকবে। একটির রং নীল ও অপরটির সবুজ। নীল রঙের ডিব্বায় শুকনো নোংরা ও সবুজ রঙের ডিব্বায় তরল বা ভেজা নোংরা ফেলে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে দেশবাসীকে আহ্বান জানান মোদী। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর লালকেল্লা থেকে নিজের প্রথম ভাষণে দেশে স্বচ্ছভারত অভিযানের যে ডাক তিনি দিয়েছিলেন তাও এদিন মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানান তাঁদের যাঁরা উদ্যোগ নিয়ে নিজের নিজের এলাকা পরিস্কার রাখছেন।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই বিশ্বজুড়ে আরও একটি দিবস গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। বিশ্ব যোগ দিবস। যা বিশ্বকে কার্যত ভারতের দান। ওদিন ভারতের যেসব পরিবারে ৩ প্রজন্ম জীবিত, তাঁদের একসঙ্গে যোগ করার ছবি তুলে তা নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ অ্যাপে তুলে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাল, আজ ও কাল নামে এই তিন প্রজন্মের যোগাভ্যাসের ছবি বিশ্বকে উদ্বুদ্ধ করবে বলেই বিশ্বাস তাঁর। পাশাপাশি মোদী জানান, আগামী ২১ জুন যোগ দিবস। তার আগে টানা ৩ সপ্তাহ ধরে প্রতিদিন তিনি সোশ্যাল সাইটে যোগ নিয়ে কিছু না কিছু বার্তা দেবেন।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026