ভারতের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ে হেঁটে ঘুরে দেখলেন সেতুটি। অসমের লোহিত নদীর ওপর নির্মিত সেতুটি লম্বায় ৯.১৪ কিলোমিটার। যা কার্যত অসমের সঙ্গে অরুণাচল প্রদেশের যোগাযোগের নতুন পথ উন্মোচিত করল। এরফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে গেল। কমে গেল দূরত্বও।
চিন সীমান্তের কাছে ৩০ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি সেতুটির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জানান, ঢোলা-সাদিয়া নয়, এখন থেকে সেতুটির নাম হবে অসমের প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকার নামে। এই ব্রিজ নির্মাণ সম্পূর্ণ হওয়াকে অটলবিহারী বাজপেয়ীর স্বপ্নপূরণ বলে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানান এটা উত্তরপূর্ব ভারতের জন্য একটা বড় উপহার। এদিনই আবার অসমে বিজেপি সরকারের ১ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে রাজ্যের বিজেপি সরকারকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…