National

কেদারনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

প্রবল ঠান্ডার জন্য বছরে ৬ মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দিরের দরজা। সেই ৬ মাসের মেয়াদ পার করে এদিন ফের পুণ্যার্থীদের জন্য খুলল কেদারনাথ মন্দিরের দরজা। আর দরজা খোলার পর এ বছরের প্রথম দর্শনার্থীই হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে খোলা হয় কেদারনাথ মন্দিরের দরজা। তারপরই সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী। মন্দিরের মধ্যে কিছুক্ষণ কাটান। ‘রুদ্রাভিষেক’ করেন। প্রার্থনা করেন। হিমালয়ের ১১ হাজার ফুট উচ্চতায় কেদারনাথ মন্দির অবস্থিত। এদিন সেখানে সেনাবাহিনীর চপারে পৌঁছন প্রধানমন্ত্রী। মন্দিরের কিছু দূরেই হেলিপ্যাড তৈরি হয়েছে। সেখানেই নামেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল কেকে পল ও মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এদিন ২০ মিনিট মন্দিরে কাটিয়ে বেরিয়ে আসেন মোদী। বাইরে তখন বহু সাধারণ মানুষ তাঁকে দেখার অপেক্ষায়। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। পুজো দিয়ে বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রী হাতে একটি শাল, একটি রুদ্রাক্ষ, কাঠের তৈরি মন্দিরের অনুকৃতি ও হিমালয়ের ওপর লেখা বেশ কিছু বই উপহার হিসাবে তুলে দেন মন্দিরের পূজারীরা। এদিন মন্দিরের বাইরে নন্দী মূর্তিও পরিক্রমা করেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালের জুন মাসে এক ভয়ংকর ধসে কেদারনাথ মন্দিরের চারপাশ ধ্বংস হয়ে যায়। সেই সময়ে একটি বিশাল আকৃতির গোল পাথর গড়াতে গড়াতে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। সেই পাথরই মন্দিরটিকে ধ্বংস হওয়া থেকে আটকায়। পরে সেই পাথরটির নাম দেওয়া হয় ভীমশীলা। প্রধানমন্ত্রী এদিন সেই জায়গাটিও ঘুরে দেখেন। এখান থেকে হরিদ্বারে উড়ে যান তিনি। সেখানে বাবা রামদেবের পতঞ্জলি ‌যোগীপীঠে একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026