National

জেনেরিক নামে ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, প্রয়োজনে আইন, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

দেশে দরিদ্রদের যেভাবে চিকিৎসকেরা প্রেসক্রিপশন লিখে দেন তা তাঁদের বোধগম্য হয়না। সেখানে কোনও সংস্থার ওষুধের নাম থাকে। সেগুলির দাম অনেক ক্ষেত্রেই বেশি। একটা মধ্যবিত্ত পরিবারে কেউ অসুস্থ হলে পরিবারের অর্থনৈতিক অবস্থাও অসুস্থ হয়ে পড়ে। অনেকে চিকিৎসার খরচ চালাতে বাড়ি কেনা বা মেয়ের বিয়ে দেওয়ার মত দরকারি কাজও করে উঠতে পারেননা। এদিন সুরাটে একটি হাসপাতালের উদ্বোধনে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সাফ জানান, চিকিৎসকদের এই ওষুধের নাম লিখে দেওয়ায় লাগাম দিতে চলেছে তাঁর সরকার। একেবারে আইন করে প্রেসক্রিপশনে ওষুধের নাম না লিখে জেনেরিক নাম লেখার নিয়ম চালু করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। মোদী জানিয়েছেন, জেনেরিক নাম লিখলে কম দামে ওষুধ কেনার সুবিধা পাবেন রোগী ও রোগীর পরিবার। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর জেনেরিক নাম লেখার আইন আনার ইঙ্গিতকে ভাল চোখে নিচ্ছে না অনেক ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026