এখান থেকে ২০১৪ সালে লোকসভা আসন জিতেছেন তিনি। ফলে তাঁর নিজের কেন্দ্র তো বটেই। তাই উন্মাদনাটাও নেহাত কম ছিলনা। উত্তরপ্রদেশে যখন ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে, ঠিক তখনই বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে চলছে হৈহৈ কাণ্ড। শহর জুড়ে তাঁকে দেখতে মানুষের ঢল। ভোট প্রচারে এসে তাঁর রোড শো ঘিরে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। গেরুয়া রঙে একাকার গোটা শহর। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটে মদন মোহন মালব্যর গলায় মাল্যদান করে রোড শো শুরু হয়। পুষ্পবর্ষণ হতে থাকে তাঁর ওপর। হুডখোলা গাড়িতে চেনা ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে এগোন মোদী। কাশীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে আরতি করেন মোদী। যান কালভৈরব মন্দিরে। পুজোও দেন। একইদিনে বারাণসীতে রোড শো করেন অখিলেশ-রাহুল। তাঁদের রোড শো ঘিরেও উন্মাদনা ছিল দেখার মত। ফলে হেভিওয়েটদের রোড-শো, জনসভা ঘিরে শনিবাসরীয় বারাণসী জমজমাট।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…