National

‘বেনামী’ সম্পত্তির বিরুদ্ধে আইন কঠোর করবে তাঁর সরকার : প্রধানমন্ত্রী

দেশে ‘বেনামী’ সম্পত্তির হদিস পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দ্রুত একটি শক্তিশালী আইন আনতে চলেছে কেন্দ্র। কালোটাকার বিরুদ্ধে লড়াই তো এই সবে শুরু। বড়দিনে চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একবার ফের ক্যাশলেস অর্থনীতির পক্ষে সওয়াল করেছেন। তাঁর দাবি, ই-পেমেন্ট অতি সহজ একটি প্রক্রিয়া। যে কেউ ই-পেমেন্ট করতে পারেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দাবি, তাঁর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমজনতাকে পাশে পেয়েছেন তিনি। কেননা বহু ক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানুষই এগিয়ে এসে কালোবাজারিদের খবর দিয়েছেন। যার ফলে তাদের চিহ্নিত করে ধরা গেছে। নোট বাতিলের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও কালোটাকার বিরুদ্ধে যুদ্ধ সবে শুরু হয়েছে। এই লড়াই বহুদূর পর্যন্ত যাবে। তাই এখান থেকে পিছু হঠার কোনও প্রশ্নই উঠছেনা। এক্ষেত্রে নোট বাতিলের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকেও এদিন কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ৪-০-এ হারানোর জন্য ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা থেকে বঞ্চিত হয়নি ভারতের জুনিয়র হকি দলও। হালে বেলজিয়ামকে ফাইনালে হারিয়ে বিশ্ব জুনিয়র হকি চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026