National

ভারতের জল পাকিস্তানকে দেওয়া যাবে না : মোদী

যে নদীর জলে ভারতের অধিকার রয়েছে, তা পাকিস্তানকে দেওয়া যাবে না। নোট বিতর্কের মাঝেই এদিন পঞ্জাবের ভাটিন্ডায় একটি জনসভায় গিয়ে ফের পাকিস্তানকে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই পঞ্জাবে ভোট। বিরোধীদের দাবি, সেখানকার কৃষকদের মন পেতে তাই এদিন সিন্ধু জল চুক্তির প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী। একে নির্বাচনী চমক বলেও কটাক্ষ করেন তাঁরা।

যদিও কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হমালার পর প্রধানমন্ত্রী আগেও সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে মুখ খুলেছিলেন। পাকিস্তানকে তখনও হুঁশিয়ার করে তিনি বলেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারেনা। প্রসঙ্গত ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর ওপর ভারতের অধিকার থাকবে। অন্যদিকে ভারতের ওপর দিয়ে বয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করলেও সিন্ধু নদের জলের ৮০ শতাংশ অধিকার থাকবে পাকিস্তানের। ভারত ব্যবহার করতে পারবে মাত্র ২০ শতাংশ জল। সেই জলই আটকে দেওয়া নিয়ে সম্প্রতি হুঁশিয়ারি দেয় ভারত।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026