National

নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ, দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান মোদীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি নাম করে নোট বাতিলের বিরুদ্ধে সমালোচনায় হাঁটলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পথ সুকৌশলে এড়িয়ে গেলেন। কিন্তু যা বোঝানোর তা সকলের কাছে জলের মত পরিস্কার করে দিলেন আগ্রার নির্বাচনী জনসভায়। তাঁর লক্ষ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

এদিন নাম না করে মোদী বলেন, যাঁরা বেআইনি অর্থলগ্নি সংস্থাকে মদত দিয়ে এসেছে, তারাই এখন নোট বাতিলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন। এসব অর্থলগ্নি সংস্থায় দেশের লক্ষ লক্ষ গরীব মানুষ টাকা রেখেছিলেন। সংস্থাগুলির ভরাডুবির পর এসব গরিব মানুষজন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নোট বাতিলের বিরুদ্ধে না চেঁচিয়ে সেই ইতিহাসের দিকে একবার তাকানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি এদিন ফের একবার দেশের মানুষকে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। নোট বাতিলের সিদ্ধান্তকে তাঁর অগ্নিপরীক্ষা বলে ব্যাখ্যা করে মোদী বলেন, এই পুরো প্রক্রিয়াটি একটু সময়সাপেক্ষ ঠিকই, তাতে কিছুদিন মানুষকে কষ্টও সহ্য করতে হবে। কিন্তু আখেরে লাভ হবে দেশের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026