জল আর রক্ত একসঙ্গে বইতে পারেনা : প্রধানমন্ত্রী

সিন্ধু চুক্তি বাতিল করার মত কঠিনতম সিদ্ধান্ত না নিলেও কড়া অবস্থান নিতে চলেছে ভারত। সূত্রের খবর এমনটাই সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর সিন্ধু বৈঠকে। ১৯৬০ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে সাক্ষরিত সিন্ধু জল চুক্তি খতিয়ে দেখতে সোমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শংকর সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারেন না। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট যে সিন্ধু জল চুক্তি রদ করে পাকিস্তানকে যোগ্য শাস্তির যে দাবি দেশ জুড়ে উঠেছে তাতে কিছুটা হলেও সহমত তিনি। তবে ঠিক কী ধরণের পদক্ষেপ ভারত করতে চলেছে তা কেন্দ্রের তরফে পরিস্কার করে জানান হয়নি। এদিকে জল চুক্তি নিয়ে কেন্দ্রের যে কোনও সিদ্ধান্তে তাঁদের সমর্থন থাকবে বলে আগাম জানিয়ে দিয়েছেন জম্মু কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026