বাংলায় নয়, দিদির স্বভাবে পরিবর্তন এসেছে : মোদী

শেষ পাঁচ বছরে বাংলায় নয়, দিদির স্বভাবে পরিবর্তন এসেছে। ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন তৃণমূল নেতামন্ত্রীরা। মানুষের টাকা লুঠ করছে তৃণমূল। রবিবার বিকেলে খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচারে এসে এমনই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিনই রাজ্যে প্রথম নির্বাচনী জনসভা করেন তিনি। সেখানে যে সারদা থেকে নারদ সবই মোদীর আক্রমণের হাতিয়ার হবে তা আগেই আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিন বিএনআর ময়দানে দাঁড়িয়ে মোদী দাবি করেন, ৩৪ বছরের বাম শাসনে বাংলার যা ক্ষতি হয়েছে তা মাত্র ৫ বছরে করে দেখিয়েছে তৃণমূল সরকার। জঙ্গলমহলে প্রচারে গিয়ে তৃণমূল নেত্রীর ২ টাকা কেজি দরে চাল দেওয়ার দাবিকেও এদিন তীব্র আক্রমণ করেছেন মোদী। তাঁর দাবি, রাজ্য নয়, দরিদ্রদের এই চাল দেওয়ার জন্য টাকা দিচ্ছে কেন্দ্র। এদিন তৃণমূলের পাশাপাশি, নরেন্দ্র মোদীর আক্রমণের হাত থেকে রেহাই পায়নি বাম-কংগ্রেস জোটও। কেরালায় কুস্তি করছে আর বাংলায় দোস্তি করেছে কংগ্রেস ও বামেরা। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন এভাবেই আক্রমণ হেনেছেন তিনি। তাঁর দাবি, কুর্সির লোভে এক হয়েছে বাম-কংগ্রেস। এই জোট করে আসলে বাংলার মানুষকে অপমান করেছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। প্রচারের স্বার্থে এদিন বিজেপির বিকাশ মডেলের হয়ে গলা চড়ান মোদী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026