ভারতীয় সেনা মুখে বলে না, করে দেখায় : প্রধানমন্ত্রী

ভারতীয় সেনা মুখে বলে না, করে দেখায়। উরি হামলা নিয়ে এদিন এভাবেই সেনা বাহিনীকে চাঙ্গা করার পাশাপাশি দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী উরি হামলায় মৃত ১৮ জন শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উরি হামলাকে কাপুরুষোচিত কাজ বলে ব্যাখ্যা করেন। এদিন কাশ্মীরে লাগাতার অশান্তি নিয়েও মুখে খোলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, কাশ্মীরের আমজনতা দেশদ্রোহীদের চিনতে পেরেছেন। শান্তি ও সংহতির মধ্যে দিয়েই সাফল্য আসবে বলে আশ্বস্ত করেন তিনি। কাশ্মীর বা উরির মত সংবেদনশীল বিষয়ের পাশাপাশি এদিন প্যারা অলিম্পিকে ভারতীয় পদক বিজেতা দীপা মালিক বা দেবেন্দ্র ঝাঝারিয়ার মত খেলোয়াড়েরা নিজেরাই নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করার সাহস দেখিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গা পেয়েছে স্বচ্ছ ভারত মিশন-ও। ২ বছর আগে গান্ধী জয়ন্তীকে সামনে রেখে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান। এই দুবছরে দেশে আড়াই কোটি টয়লেট তৈরি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিন স্বচ্ছ হেল্পলাইন নামে একটি প্রকল্পও চালু করেন প্রধানমন্ত্রী। হেল্পলাইন নম্বর ১৯৬৯। এই নম্বরে ফোন করে পরিচ্ছন্নতার উদ্যোগ কতটা এগিয়েছে সে সম্বন্ধে জানতে পারবেন দেশবাসী। সেইসঙ্গে এই নম্বরে ফোন করে যে কেউ তাঁর এলাকাকে পরিচ্ছন্ন করে তোলার আর্জিও জানাতে পারবেন।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026