National

ভারতীয়দের জন্য গর্বের, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনপ্রিয়তার নিরিখে তাঁর সমসাময়িক অন্য সব দেশের নেতাকে পিছনে ফেলে দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে আরও এক বড় সম্মান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে বিবেচিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা অবশ্যই যে কোনও ভারতীয়ের জন্য গর্বের। যে কোনও রাষ্ট্রপ্রধানই চান তাঁর জনপ্রিয়তা যেন তুঙ্গে থাকে।

পৃথিবীর নানা প্রান্তে যত রাষ্ট্রপ্রধান রয়েছেন জনপ্রিয়তার নিরিখে তাঁরাও পিছিয়ে নেই। কিন্তু তাঁদের সকলকে জনপ্রিয়তায় ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী।

আমেরিকার ডেটা অ্যানালিসিস ফার্ম মর্নিং কনসাল্ট একটি সার্ভে করে। তার ভিত্তিতে তারা যে রিপোর্ট সামনে এনেছে তাতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান পাওয়ায় খুশি বিজেপি নেতারাও। বিজেপির তাবড় নেতা এই প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের ভালবাসার কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তাঁর উন্নয়নের প্রচেষ্টা দিয়ে ভারতকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছেন তাঁরা।

এমনকি বিশ্বের অন্য দেশের নেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সুসম্পর্কের কথা তুলে ধরেছেন বিজেপি নেতারা। বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক নেতা নরেন্দ্র মোদীর মাধ্যমে অনুপ্রাণিতও হন, এমন কথাও জানিয়েছেন বিজেপি নেতা মন্ত্রীরা।

এই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তরপ্রদেশের মন্ত্রী দানিশ আজাদ আনসারি, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল, মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন প্রমুখ। দানিশ আজাদ আনসারি প্রধানমন্ত্রীকে কেবল জনপ্রিয় নেতাই নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা হিসাবেও চিহ্নিত করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026