National

ভারতীয় সংবিধান নিয়ে দেশবাসীর কাছে অভিনব আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর ৭৫ বছর পূর্ণ হতে চলেছে আগামী ২৬ জানুয়ারি। তার আগে দেশবাসীর কাছে অভিনব আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে এক অভিনব আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ জানুয়ারি, ২০২৫-এ পূর্ণ হতে চলেছে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর। এই উপলক্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কাছে এক বিশেষ আহ্বান জানিয়েছেন।

১১৭ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যেক দেশবাসীকে ভারতীয় সংবিধান পড়ার, সংবিধানের প্রস্তাবনা পড়ার আহ্বান জানান। তিনি জানান একটি নতুন ওয়েবসাইট আনা হয়েছে। যেখানে প্রত্যেক ভারতবাসী নানা ভাষায় সংবিধান পড়ার সুযোগ পাবেন।

সংবিধান পড়ার জন্য ছাত্রসমাজকে আলাদা করে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি সংবিধান নিয়ে তাঁদের কোনও প্রশ্ন থাকলে সেটাও ওই ওয়েবসাইটে করা যাবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী এও বলেন যে তিনি যে প্রধানমন্ত্রী হিসাবে সকলের সামনে দাঁড়িয়ে আছেন তাও ওই সংবিধানের দান। হামারা সংবিধান, হামারা স্বাভিমান, ট্যাগ লাইনে সংবিধানের ৭৫ বর্ষপূর্তি পালন করছে ভারত।

এদিন সংবিধানের ৭৫ বর্ষপূর্তি ছাড়াও প্রয়াগরাজে হতে চলা মহা কুম্ভমেলার প্রস্তুতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান তিনি হেলিকপ্টারে মেলার প্রস্তুতি ঘুরে দেখেছেন। তা যেমন বিশাল, তেমন সুন্দর।

এই মেলাকে বৈচিত্র্যের মিলনক্ষেত্রে বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। একতার মন্ত্রকে শক্তিশালী করার বার্তা দেয় এই মেলা। প্রধানমন্ত্রী বলেন, এখানে যেমন কোটি কোটি মানুষের সমাগম হতে চলেছে, তেমনই লক্ষ লক্ষ সাধু মহন্ত হাজির হবেন এই মহা কুম্ভমেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026