হাইড্রোজেন চালিত জলযান, ছবি - আইএএনএস
ভারতে জলযানের অভাব নেই। মাঝিতে টানা নৌকা থেকে শুরু করে জেনারেটরে চলা নৌকা বা ডিজেলে চলা স্টিমার বা অন্য জলযান। ভরতের নানা প্রান্তে নানা ধরনের জলযান নজর কাড়ে। অধিকাংশই ভেসে বেড়ায় নদীর বুকে। যাত্রী পরিবহণে এক বড় ভরসা এই সব জলযান। এবার সেই জলযানদের জগতে যোগ দিল এক অভিনব জলযান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তামিলনাড়ু থেকে কেরালার কোচিতে একটি জলযানের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন। যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন জলযান যা হাইড্রোজেন জ্বালানি সেলে জলের ওপর দিয়ে যাত্রী নিয়ে যাবে।
ভারতে এই প্রথম কোনও আওয়াজ না করা, কোনও দূষণ না ছড়ানো এবং জ্বালানি সাশ্রয়ী এক জলযান জলে ভাসল। যা হাইড্রোজেন জ্বালানিতে চলবে।
বিশ্ব উষ্ণায়নের কারণকে এই জলযান প্রতিহত করেই ছুটবে। ভারতের হরিত নৌকা প্রকল্পের আওতায় এই যানটি তৈরি করা হয়েছে। কেন্দ্র দূষণহীন সবুজ জলযানে জোর দিয়েছে।
সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ এই হাইড্রোজেন চালিত নৌকা। এই নৌকা আপাতত কেরালার নানা জলপথে ঘুরে বেড়াবে যাত্রী নিয়ে। আগামী দিনে এমন জলযান ক্রমশ ছড়িয়ে পড়ার কথা দেশের নানা প্রান্তের নদীতে।
হাইড্রোজেন জ্বালানি দ্বারা চালিত প্রথম এই দেশিয় প্রযুক্তির জলযান যদি সঠিকভাবে ছুটে বেড়াতে পারে তাহলে আগামী দিনে ভারতের সবুজ জলযান বা হরিত নৌকা প্রকল্প নতুন উচ্চতা পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…