প্রধানমন্ত্রীর গলায় স্বঘোষিত গোরক্ষকদের কড়া নিন্দা

অবশেষে মুখ খুললেন তিনি। আর মুখ খুলেই উগরে দিলেন বিদ্বেষ। গোরক্ষকদের সমাজবিরোধী বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোরক্ষার নামে গুজরাটের উনায় গরুর চামড়া ছাড়ানোর ‘অপরাধ’-এ ৪ দলিত যুবককে বেধড়ক মারের ঘটনায় দেশ জুড়ে ছিছি পড়ে যায়। চাপে পড়ে যায় কেন্দ্র। সংসদ থেকে জনসভা, সর্বত্র সুর চড়ায় বিরোধীরা। ফলে ভোটব্যাঙ্কের ওপর বড় ধাক্কার আশঙ্কায় তটস্থ ছিলেন বিজেপি নেতারা। বিরোধীরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেও মৌনব্রতই অবলম্বন করেছিলেন মোদী। এদিন সেই মৌনতা কাটল। মোদী এদিন মাইগভ-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে সাধারণের সঙ্গে সংযোগবৃদ্ধির অনুষ্ঠানে এসব স্বঘোষিত গোরক্ষকদের তুলোধোনা করেছেন। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, এসবের সঙ্গে বিজেপি বা সংঘের কোনও সম্পর্ক নেই। বিচ্ছিন্নভাবেই কিছু মানুষ গোরক্ষার নামে যা ইচ্ছে তাই করছে। এদের সমাজবিরোধী বলেই ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে খাদি ও তাঁতকে দেশের চালিকা শক্তি হিসাবে ব্যাখ্যা করে মোদী বলেন, দেশের সব মানুষ যদি তাঁদের রোজগারের ৫ শতাংশও খাদি ও তাঁতের জামাকাপড়ে খরচ করেন তবে দেশে গরিব বলে আর কিছু থাকবে না।

News Desk

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026