World

‘শোলে’ সিনেমার গান শুনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাল এই দেশ

আমেরিকা সফর শেষ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অন্য দেশে। সেখানে পৌঁছতেই তাঁকে শোলে সিনেমার গান শুনিয়ে স্বাগত জানানো হল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বিদেশ সফরে আমেরিকায় ৩ দিনের সফর শেষে এবার নতুন দেশে পা রাখলেন। আর সেখানে তাঁকে স্বাগত জানানো হল একদম অন্য সুরে।

কোনও দেশে সাধারণ মানুষও যখন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তখন তাঁকে ভারতের জাতীয় সঙ্গীত শোনানো হয়। অথবা সে দেশের কোনও গান দিয়ে। কিন্তু হয়তো প্রধানমন্ত্রীও কিছুটা অবাক হয়েছেন। কারণ পিরামিডের দেশ মিশরের রাজধানী কায়রোতে পা রাখার পর বিমানবন্দরে তাঁকে শোলে সিনেমার গান শুনিয়ে স্বাগত জানানো হল।

শাড়ি পরা এক তরুণী তাঁকে এই গান শুনিয়ে স্বাগত জানালেন। আদপে সেখানে বেশ কয়েকজন তরুণী উপস্থিত ছিলেন শাড়ি পরে। তাঁরাই প্রধানমন্ত্রীকে ভারতীয় সাজে স্বাগত জানান।

কিন্তু এঁরা কেউই ভারতীয় ছিলেননা। তাঁরা সকলেই মিশরের বাসিন্দা। কিন্তু শাড়িতে ভারতীয় নারী রূপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান তাঁরা। আর সেই সময়েই তাঁদের মধ্যে একজন গেয়ে ওঠেন শোলে সিনেমার সেই বিখ্যাত গান, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে।

১৯৭৫ সালের বিখ্যাত সিনেমা শোলের গানটি শুনে কিন্তু প্রধানমন্ত্রী হাততালি দিয়ে ওই তরুণীর প্রশংসা করেন। মিশরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম সফর।

প্রসঙ্গত কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ২৬ বছর পর মিশরে পা রাখলেন। আমেরিকা সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা থেকে সোজা উড়ে যান মিশরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026