National

অন্য রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাদন হাতে অংশ নিলেন কীর্তনে

নিজে বাজালেন বাদ্য। অংশ নিলেন কীর্তনে। এমন রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় একটা দেখা যায়না। সে ভিডিও নিজেই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে একদম অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেঝেতে পাতা কার্পেটে বসে পড়লেন তিনি। হাতে তুলে নিলেন বাদ্য। গুরু রবিদাস জয়ন্তীতে গুরু রবিদাসের ভক্তদের সঙ্গে অংশ নিলেন কীর্তনে।

গানের তালে তালে বাজালেন হাতে থাকা বাদ্য। আর সেই ভিডিও তিনি নিজেই আপলোড করেছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে।

এমন রূপে প্রধানমন্ত্রীকে বড় একটা দেখা যায়না। বিভিন্ন মন্দিরে তাঁকে পুজোয় অংশ নিতে বারবার দেখা গেছে। কিন্তু নিজে হাতে বাজনা বাজিয়ে কীর্তনে অংশ নিতে বড় একটা দেখা যায়নি।

বুধবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সকাল থেকেই তাঁর ভক্তরা বিভিন্ন আয়োজন করেছিলেন। দিল্লির করোল বাগে গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেখানে প্রধানমন্ত্রী গুরু রবিদাসের মূর্তির সামনে আরতিও করেন।‌ তারপর অংশ নেন সাবাদ কীর্তনে। গুরু রবিদাসের ভক্তেরা কীর্তন শুরু করলে তাতে শামিল হন প্রধানমন্ত্রী।

কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। প্রধানমন্ত্রী পরে ভিজিটরস বুকেও একটি বিস্তারিত লেখা লেখেন। কীর্তনে অংশ নেওয়ার মুহুর্তকে প্রধানমন্ত্রী এক বিশেষ মুহুর্ত বলে ব্যাখ্যা করেছেন।

গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে বুধবার দিল্লিতে ছুটি ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। ফলে সরকারি অফিস, স্কুল, কলেজ সবই এদিন দিল্লিতে বন্ধ। ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে গুরু রবিদাসকে স্মরণ করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026