National

নেতাজিকে সম্মান জানাতে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানাতে এক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা অবশ্যই বাঙালির জন্য গর্বের।

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। দিনটি মূলত পশ্চিমবঙ্গে বড় করে পালিত হয়। দেশের বিভিন্ন কোণাতেও তা পালিত হয়ে থাকে।

২৩ জানুয়ারিতে জাতীয় ছুটি ঘোষণার দাবি আজ স্বীকৃতি পায়নি। তবে এবার ওই দিনটি দিল্লিতেও বড় করে পালিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর এদিনের ঘোষণায় সেকথা স্পষ্ট হয়ে গেছে।

প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছেন ইন্ডিয়া গেটে নেতাজির একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হবে। বিশাল এই মূর্তি তৈরি হবে গ্রানাইট দিয়ে।

তবে যতদিন না তা তৈরি হচ্ছে ততদিন সেখানে শোভা পাবে একটি হলোগ্রাম মূর্তি। যা আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাকেও সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফাইল : নেতাজি মূর্তি, ছবি – আইএএনএস

ইন্ডিয়া গেটে ইংল্যান্ডের রাজা জর্জ ফাইভ-এর একটি মূর্তি বসানো ছিল। যা ১৯৬৮ সালে সরিয়ে ফেলা হয়। যেখানে সেই মূর্তিটি ছিল সেখানেই বসানো হবে নেতাজির মূর্তি। মূর্তিটি উচ্চতায় হবে ২৮ ফুট, চওড়ায় ৬ ফুট। সেনার পোশাক পরিহিত নেতাজি মূর্তিই প্রতিষ্ঠা করা হবে।

নেতাজির জন্মদিনকে আগেই পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে সরকার। এবছর নেতাজির জন্মবার্ষিকী থেকেই শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপন। যা এর আগে একদিন পর থেকে শুরু হত।

প্রসঙ্গত শুক্রবারই ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে ফেলা হয়েছে। যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা সমালোচনা। ঠিক সেই সময় নেতাজির মূর্তি ইন্ডিয়া গেটে বসানোর ঘোষণা হল শুক্রবারই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026