National

প্রধানমন্ত্রীর মনের কথায় অলিম্পিকস, আপেল চাষ, ইউটিউবার

টোকিওয় চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহোৎসব। সেখানে দেশের হয়ে খেলতে যাওয়া ক্রীড়াবিদদের জন্য দেশবাসীকে গলা ফাটাতে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর মাসিক মন কি বাত অনুষ্ঠানে এদিন সবচেয়ে বড় করে জায়গা পেল টোকিওয় চলা অলিম্পিকসের আসর। যেখানে দ্বিতীয় দিনেই ভারত একটি পদক জয় করেছে। বাকিরা লড়ছেন দেশকে আরও পদক এনে দেওয়ার লক্ষ্যে।

এই সব ক্রীড়াবিদ বহু পরিশ্রম, আত্মত্যাগের পর ওই জায়গায় পৌঁছেছেন। তাঁরা লড়ছেন দেশের জন্য। প্রধানমন্ত্রী এদিন তাঁদের জন্য গোটা দেশকে গলা ফাটাতে উৎসাহ দেন।

তিনি বলেন, এই ক্রীড়াবিদরা অনেক কঠিন পরিস্থিতি পার করে এখানে পৌঁছেছেন। টোকিও পাড়ি দেওয়ার আগে প্রধানমন্ত্রী এইসব ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন। সেই অভিজ্ঞতাও এদিন তুলে ধরেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী কার্গিল যোদ্ধাদের বলিদানকে স্মরণ করেন। অন্যদিকে তিনি মণিপুরের এক ইঞ্জিনিয়ারের আপেল চাষের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মণিপুরের মাটিতেও যে আপেল বাগান তৈরি করা যায় তা ওই ইঞ্জিনিয়ারের হাত ধরেই জানতে পারেন সেখানকার মানুষ। এখন মণিপুরে অনেক আপেল বাগান তৈরি হয়েছে। সেখানে আপেল চাষ হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে জায়গায় পান ওড়িশার সম্বলপুর জেলার বাসিন্দা ইসাক মুন্ডা। যিনি একসময় শ্রমিকের কাজ করতেন। কিন্তু এখন তিনি ইন্টারনেটে নিজেদের জায়গা করে নিয়েছেন।

ইসাক মুন্ডা এখন এক সফল ইউটিউবার। যিনি তাঁর গ্রাম, গ্রামের রান্নাবান্না, খাদ্যাভ্যাস, সেখানকার জীবনধারা তুলে ধরেন তাঁর ইউটিউব চ্যানেলে। এদিন প্রধানমন্ত্রী দেশের মানুষকে খাদি ও দেশের হস্তশিল্পের জিনিস কেনার আহ্বান জানান।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026