National

রাজ্যের হাত থেকে দায়িত্ব ফেরত, টিকা নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

টিকা নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। রাজ্যকে টিকাকরণ নিয়ে যে ২৫ শতাংশ দায়িত্ব প্রদান করা হয়েছিল তা ফেরত নিয়ে বিনামূল্যে টিকার ঘোষণা প্রধানমন্ত্রীর।

দেশে টিকাকরণ শুরুর পর অনেক রাজ্যসরকার টিকাকরণ নিয়ে তাদের মত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রকে। কেন্দ্র যেন তাদের হাতে টিকাকরণের পুরো কর্মযজ্ঞ হাতে না রেখে রাজ্যকে কাজ করতে দেয় তা নিয়েও দরবার করা হয়েছিল।

কেন্দ্র রাজ্যসরকারগুলির উৎসাহ দেখে তাদের টিকাকরণ নিয়ে ২৫ শতাংশ কার্যভার প্রদানও করেছিল। কিন্তু সেই দায়িত্বগ্রহণ করার পর রাজ্যসরকারগুলি এখন বুঝতে পারছে যে কাজটা অত সোজা নয়।

তাই এবার রাজ্যসরকারগুলির হাত থেকে সেই দায়িত্ব ফেরত নিচ্ছে কেন্দ্র। টিকাকরণ নিয়ে কেন্দ্রই যা করার করবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা জানান।

প্রধানমন্ত্রী এদিন জানান, আগামী ২১ জুন থেকে রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে টিকা পাঠাবে কেন্দ্র। ১৮ বছরের বেশি বয়সী যে কোনও ভারতবাসী এই টিকা বিনামূল্যে পাবেন। কোনও অর্থ ব্যয় করতে হবে না।

কেন্দ্র ৭৫ শতাংশ টিকা টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির থেকে কিনে নেবে। তারপর তা বিনামূল্যে দেওয়ার জন্য রাজ্যসরকারগুলিকে পাঠাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বেসরকারি হাসপাতাল থেকে যেমন অর্থের বিনিময়ে টিকা দেওয়া হচ্ছিল তা চলবে। যদি কেউ চান যে তিনি বিনামূল্যে নয়, অর্থ ব্যয় করে টিকা নেবেন, তিনি চাইলে এসব বেসরকারি হাসপাতালে যেতে পারবেন।

তবে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, টিকার দাম ছাড়া ওই হাসপাতাল সার্ভিস চার্জ হিসাবে দেড়শো টাকার বেশি নিতে পারবেনা। এটা ঠিকঠাক হচ্ছে কিনা তা নজরদারিতে রাখবে রাজ্য।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026