ফাইল : নরেন্দ্র মোদী, ছবি - আইএএনএস
গত বছর আম্ফানের পরও এসেছিলেন। এবার যশ আছড়ে পড়ার পরও রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
এদিকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে তিনি শুক্রবার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। তবে সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একসঙ্গেই আকাশপথে পরিদর্শন করবেননা বিধ্বস্ত এলাকা।
যশ-এর ধাক্কায় রাজ্যের ২টি জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সবচেয়ে বেহাল পরিস্থিতি হয়েছে। এমনকি বৃহস্পতিবারও বহু বানভাসি এলাকায় জল নামার জায়গায় কোটালের কারণে হুহু করে আরও জল ঢুকেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ওড়িশার যশ প্রভাবিত এলাকা পরিদর্শনে যাবেন। সেখান থেকে কলাইকুণ্ডা আসার পথে এ রাজ্যে যশ পরবর্তী পরিস্থিতিও দেখবেন তিনি।
পরে কলাইকুণ্ডায় দুপুরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে একটি বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, তিনি শুক্রবার যশ কবলিত এলাকায় যাচ্ছেন। সাগর থেকে তিনি কলাইকুণ্ডায় যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। তারপর সেখান থেকে যাবেন দিঘা।
এবার যশ আছড়ে পড়ার আগেই এ রাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৪০০ কোটি টাকা ত্রাণের জন্য বরাদ্দ করেছিলেন। প্রধানমন্ত্রী শুক্রবার আরও কোনও অর্থ বরাদ্দ করেন কিনা সেটাও দেখার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…