National

খাদির জন্য ভোকাল প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা আবহে ভোকাল ফর লোকালের ওপর জোর দিয়েছেন। এদিন তিনি নিজে খাদির জন্য ভোকাল হলেন মন কি বাত-এ।

নয়াদিল্লি : রবিবার ছিল মাসের শেষ রবিবার। আর কোনও মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। রবিবার মহানবমীর দিন প্রধানমন্ত্রী সওয়াল করলেন ভোকাল ফর লোকাল-এর পক্ষে।

গত কয়েক মাসে প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন জায়গায় দেশিয় দ্রব্যের ওপর জোর দিয়েছেন। দেশিয় জিনিসপত্রের পক্ষে সওয়াল করেছেন। বিদেশি সংস্থার জিনিস আনার বদলে দেশিয় উৎপাদন বিদেশে বিক্রিতে জোর দিয়েছেন। এদিন মন কি বাত-এও তাই করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে দেশেই বিভিন্ন দ্রব্যের উৎপাদনে জোর দেন। ভোকাল ফর লোকাল স্লোগানের কথা বলে দেশিয় উৎপাদনে জোর দিতে বলেন।

উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারতের খাদি এখন গোটা বিশ্বে সমাদৃত। খাদির বিশ্বজুড়ে চাহিদা তৈরি হয়েছে। বিভিন্ন দেশে খাদির পোশাক পছন্দ করছেন মানুষজন। বিভিন্ন ফ্যাশন শো-তে খাদি জায়গা পাচ্ছে। এমন একটি দেশিয় দ্রব্যের ফ্যান এখন বিশ্বজুড়ে। খাদি সব ঋতুতেই পড়া যায়। তাছাড়া খাদি শরীরের ক্ষতি করেনা।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন গান্ধী জয়ন্তীতে দিল্লির কনট প্লেসে খাদির দোকানে ১ কোটি টাকার খাদি দ্রব্য বিক্রি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন তিনি মনে করেন ভারতের এমন অনেক দ্রব্য রয়েছে যা বিদেশে সমাদর পেতেই পারে। বিদেশিরা সেসব দ্রব্যের ফ্যান হয়ে উঠতেই পারে। যা সেই দ্রব্যের বড় বাজার তৈরি করবে।

প্রধানমন্ত্রী দ্রব্য উৎপাদনের পাশাপাশি দেশবাসীকেও দেশিয় উৎপাদন কেনার পরামর্শ দেন। তিনি বলেন যখন উৎসবে বাজার করতে বার হবেন কেউ তাঁরা যেন চেষ্টা করেন দেশিয় দ্রব্য কিনতে।

প্রধানমন্ত্রী এদিন মন কি বাত-এ বলেন, লকডাউনের কঠিন সময়ে কিন্তু সবজি বিক্রেতা, দুধ বিক্রেতা, স্যানিটেশন কর্মী, বাড়ির কাজের লোক এবং এমন মানুষজন তাঁদের কাজ চালিয়ে গেছেন। এঁদের তাই যেন উৎসবের মুহুর্তে কেউ ভুলে না যান। তাঁদেরও উৎসবে শামিল করেন।

এদিনই দশেরা পড়ায় তিনি দেশবাসীকে দশেরার শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি ছট পূজা, দীপাবলি সহ বিভিন্ন উৎসবের জন্য মানুষকে আগাম শুভেচ্ছা জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026