National

যতক্ষণ ওষুধ নয় ততক্ষণ ঢিলেমি নয়

যতক্ষণ ওষুধ নয়, ততক্ষণ টিলেমি নয়। দেশজুড়ে উৎসবের প্রাক্কালে দেশবাসীকে ফের একবার এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে করোনা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি : চতুর্থীর সন্ধে ৬টায় দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা সকালেই জেনে গিয়েছিলেন দেশবাসী। এবার কী বলবেন প্রধানমন্ত্রী? এ নিয়ে নানা জল্পনা চলছিল। তবে বিষয়বস্তুর প্রাণকেন্দ্রে যে করোনাই থাকবে তা পরিস্কার ছিল সকলের কাছে।

এদিন সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই করোনা নিয়েই বার্তা দিলেন সকলকে। খুব লম্বা ভাষণ নয়। সংক্ষিপ্ত, কিন্তু উৎসবের ঠিক আগেই দেশনায়ক হিসাবে দেশবাসীকে যা মনে করিয়ে দেওয়া দরকার ছিল তা তিনি করিয়ে দিলেন অত্যন্ত সহজ ভাষায়।

প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশ থেকে লকডাউন চলে গেছে ঠিকই কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে করোনা চলে যায়নি। ভাইরাস রয়েছে। তাই সাবধানতাতেও খামতি দেওয়ার উপায় নেই।

তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশ এখন ভাল জায়গায় রয়েছে। প্রতি ১০ লক্ষে যেখানে অন্য অনেক দেশে সংক্রমিতের সংখ্যা ২৫ হাজারের ওপর সেখানে ভারতে প্রতি ১০ লক্ষে সংক্রমিতের সংখ্যা সাড়ে ৫ হাজার।

যেখানে অন্য অনেক দেশে প্রতি ১০ লক্ষে মৃতের সংখ্যা ৬০০ জনের ওপর, সেখানে ভারতে প্রতি ১০ লক্ষে মৃতের সংখ্যা ৮৩। দেশে মৃত্যুর হার কমছে। বাড়ছে সুস্থতার হার। কিন্তু এমনটা মনে করার কারণ নেই যে করোনা চলে গেছে। ফলে সাবধানতায় এতটুকু ঢিলেমি নয়। একথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন অনেক ভিডিও সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ করোনা সাবধানতা নিয়ে আদৌ চিন্তিত নন। হয় তাঁরা ভাবছেন করোনা থেকে কিছু হয়না অথবা তাঁরা ভাবছেন করোনা চলে গেছে। কিন্তু করোনা রয়েছে, তাই যতক্ষণ ওষুধ নয়, ততক্ষণ ঢিলেমিও নয়।

করোনা টিকা এলে তা যত দ্রুত সম্ভব ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা সরকার শুরু করে দিয়েছে, তাও এদিন জানান প্রধানমন্ত্রী। জানান সরকার সকলের কাছে খুব কম সময়ের মধ্যে টিকা পৌঁছে দেওয়ার কাজ কীভাবে হবে তা নিয়ে জোরকদম কাজ করছে। কিন্তু তার আগে সকলকে সতর্ক থাকতে হবে। করোনা বিধি মেনে চলতে হবে।

এদিন উৎসবের প্রাক্কালে সকল দেশবাসীকে উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026