Business

ডাল নিয়ে মোজাম্বিকের সঙ্গে চুক্তি সই ভারতের

মোজাম্বিক সফরে ডাল নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষর করল ভারত ও মোজাম্বিক। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ জাকিন্তো নুসির উপস্থিতিতে দুই দেশের মধ্যে ডাল সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী মোজাম্বিকের কাছ থেকে ডাল কিনবে ভারত। দেশে ডালের দাম বাড়াকে নিয়ন্ত্রণে রাখতেই ভারত এই চুক্তি সই করল বলে জানানো হয়েছে।

শেষ কয়েকমাসে ভারত জুড়ে ডালের দাম আকাশ ছুঁয়েছে। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে মুগ, মুসুরি, অড়হর বা মটর ডালের দাম। এজন্য কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়। দেশের আমজনতার সমালোচনাও হজম করতে হয় মোদী সরকারকে। সম্ভবত সে কথা মাথায় রেখেই আগামী দিনের জন্য তৈরি রইলেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে মোজাম্বিকের সুরক্ষা কর্মীদের দক্ষ করে তুলতে সাহায্য করবে ভারত। এডস সহ বিভিন্ন মারণ রোগের ওষুধও মোজাম্বিকের হাতে বিনামূল্যে তুলে দেবে তারা। এছাড়াও প্রতিরক্ষা বা বিদ্যুৎ উৎপাদনে মোজাম্বিককে সাহায্য করবে ভারত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026