ফাইল : জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩টি শহরে আইসিএমআর-এর হাই থ্রুপুট করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩টি শহরের একটি কলকাতা। কলকাতা ছাড়াও অন্য ২টি শহর হল নয়ডা ও মুম্বই। এই উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা।
প্রধানমন্ত্রী এদিন এই আধুনিক করোনা পরীক্ষাকেন্দ্রেরে উদ্বোধন করে জানান এখানে আপাতত করোনা পরীক্ষা হলেও ভবিষ্যতে এই পরীক্ষাগারে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, ডেঙ্গি-র মত রোগেরও নমুনা পরীক্ষা করা হবে। এদিনের এই উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ভারতে পিপিই কিট তৈরিই হতনা। তা বিদেশ থেকে আনতে হত। সেখান থেকে এখন ভারত বিশ্বের মধ্যে পিপিই কিট উৎপাদনে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। তাও মাত্র কয়েক মাসে। এছাড়া দিনে ৩ লক্ষের ওপর এন৯৫ মাস্ক ভারতেই তৈরি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…