National

সুস্থ দীর্ঘজীবন কামনা করে উদ্ধবকে বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বার্তা পেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

মুম্বই : মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন থেকে বিজেপি ও শিবসেনা সংঘাত সামনে আসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপির সবচেয়ে পুরনো সাথী শিবসেনা তাদের সঙ্গ ছাড়ে। আলাদা করে সরকার গঠন করে। তাও আবার এনসিপি ও কংগ্রেসের হাত ধরে। ফলে বিজেপি ও শিবসেনা শিবিরে একটা স্পষ্ট চিড় ধরে যায়। বিজেপি মহারাষ্ট্রে বিরোধী দল হয়ে যায়। শিবসেনা সরকার গড়ে। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। এবার সেই উদ্ধব ঠাকরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা।

সোমবার ৬০ বছর পূর্ণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তাঁকে এদিন শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন উদ্ধবজিকে অনেক শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও লেখেন, জন্মদিন হল অতীতের স্মৃতিচারণার দিন। পাশাপাশি আগামী দিনে কি কি করতে হবে তা স্থির করারও দিন।

প্রধানমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শুভেচ্ছা জানিয়ে লেখেন এই দিনটা তাঁকে আগামী দিনে লক্ষ্য পূরণের সবরকম শক্তি দেবে। যাতে তিনি তাঁর রাজ্যের ও দেশের ভাল করতে পারেন। প্রধানমন্ত্রী ছাড়াও উদ্ধব ঠাকরেকে অনেকেই এদিন শুভেচ্ছা জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026