National

৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী

৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের করোনা পরিস্থিতির পাশাপাশি অন্যান্য বিষয়েরও খোঁজ নেন তিনি।

নয়াদিল্লি : দেশে করোনা পরিস্থিতি ভয়ংকর চেহারা নিচ্ছে। এই অবস্থায় রবিবার দেশের ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের কাছে সে রাজ্যের করোনা পরিস্থিতি সম্বন্ধে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে রাজ্যের অন্য সমস্যা নিয়েও আলোচনা করেন। জানতে চান পরিস্থিতি।

যে ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী ফোন করেন তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। অসম করোনার পাশাপাশি বন্যার জলে ভাসছে। লক্ষ লক্ষ মানুষ বন্যার্ত। ৩৩টির মধ্যে ২৮টি জেলাই বন্যা কবলিত। ৭০০-র ওপর ত্রাণ শিবিরে বহু মানুষ রয়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের। সেই পরিস্থিতি সম্বন্ধেও খোঁজ নেন তিনি।

একই পরিস্থিতি বিহারের। অসমের মত অতটা ভয়ংকর অবস্থা না হলেও, সেখানেও মহানন্দা, কোশী, গণ্ডকের মত নদীগুলি ফুঁসছে। সে সম্বন্ধে বিহারের মুখ্যমন্ত্রীর কাছে খোঁজ নেন প্রধানমন্ত্রী। এদিকে এরমধ্যে দেশের যে ৪টি রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্ক করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। কিন্তু এদিন প্রধানমন্ত্রীর ফোনের তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026