ফাইল : নরেন্দ্র মোদী, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন ছিল জুন মাসের শেষ রবিবার। তাই এদিন প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান মন কি বাত সম্প্রচারিত হয়। যা টিভিতেও দেখানো হয়। গত একমাসে ভারত ও চিনের মধ্যে লাদাখকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতীয় সেনাদের নির্মমভাবে হত্যা করেছে চিনা সেনা। গালওয়ান উপত্যকায় নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টা করছে চিন। ভারতের জমি দখলের চেষ্টা করছে। এদিন সেই বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যে সর্বাগ্রে জায়গা পেয়েছে। প্রধানমন্ত্রী এদিন দেশবাসীকে আশ্বস্ত করে ও চিনকে হুঁশিয়ার করে সাফ জানিয়ে দিয়েছেন ভারত বন্ধুত্বকে সম্মান করে, কিন্তু কেউ যদি ভারতীয় ভূখণ্ডের দিকে খারাপ নজরে তাকায় তার যোগ্য জবাব দিতেও ভারত জানে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, গোটা বিশ্ব এখন দেখতে পাচ্ছে ভারতের সৌভ্রাতৃত্বের মনোভাব। সেইসঙ্গে এটাও দেখল যে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে ভারত কতটা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের সেনাদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জমির দিকে খারাপ নজর দিলে কী হতে পারে তা ভারতের সেনারা দেখিয়ে দিয়েছেন।
দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের যে প্রবণতা তৈরি হয়েছে সে বিষয়টিও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। চিনা দ্রব্য বয়কটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা দেন। আগেই কোভিডকে সামনে রেখে আত্মনির্ভর ভারত-এর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তা চিনা দ্রব্য বর্জন করে তা ভারতেই তৈরির কথা তুলে ধরেন।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…