National

ভারতীয় সেনাদের বলিদান বৃথা যাবেনা, বললেন প্রধানমন্ত্রী

চিনকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি।

নয়াদিল্লি : গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার আক্রমণে মৃত্যু হয় ২০ জন ভারতীয় জওয়ানের। ভারতীয় জওয়ানদের ওপর হামলার ঘটনায় যখন গোটা দেশ রাগে ফুঁসছে তখন প্রশ্ন উঠছিল প্রধানমন্ত্রী চুপ কেন। এবার মুখ খুললেন তিনি। আর মুখ খুলে চিনকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তিনি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বুধবার একটি ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি।

প্রধানমন্ত্রী সাফ জানান, নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার প্রশ্নে ভারত কোনও ক্ষতিকারক আচরণ সহ্য করবে না। ভারত শান্তিতে বিশ্বাস করে, কিন্তু নিজেকে রক্ষা করতে ভারতের যা করা দরকার তা সে করবে। ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, ভারতীয় জওয়ানদের সর্বোচ্চ বলিদান বৃথা যাবেনা। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা গুরুত্বপূর্ণ। তাতে সমস্যা হলে তার যোগ্য জবাব দিতে ভারত জানে বলেও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে শহিদ জওয়ানদের সম্মান জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। ভারত-চিন বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ১৯ জুন শুক্রবার একটি সর্বদল বৈঠকেরও ডাক দিয়েছেন তিনি। প্রসঙ্গত ১৯৭৫ সালের পর ভারত ও চিন সেনার মুখোমুখি লড়াইয়ে এই প্রথম ভারতীয় জওয়ানরা শহিদ হলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026