ফাইল : নরেন্দ্র মোদী, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসি-র ৯৫ তম বর্ষপূর্তিতে এ রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুনে এসেছেন যা পশ্চিমবঙ্গ আজ ভাবে, দেশ কাল তা ভাবে। তাহলে কেন বাংলা অগ্রণী ভূমিকা নেবে না? বাংলার উৎপাদন শিল্পে প্রভূত সম্ভাবনা রয়েছে। বিশেষত পাট ও জৈব চাষে নেতৃত্ব দিতে পারে বাংলা।
প্লাস্টিক বর্জন, বিশেষত একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যাগ বর্জনের কথা বলে প্রধানমন্ত্রী বলেন, বাংলার পাট শিল্পে বিশাল সুযোগ রয়েছে। পাটের ব্যাগ প্লাস্টিকের ব্যাগের জায়গায় বাজার দখল করে নিতে পারে। এমন হলে কেমন যদি পাটের ব্যাগ প্লাস্টিকের প্যাকেটকে সরিয়ে সারা ভারতে নিজের জায়গা করে নেয়। সকলের হাতে থাকে একটা করে চটের তৈরি ব্যাগ। তাতে পাটশিল্পের প্রভূত লাভ হবে বলেই জানান প্রধানমন্ত্রী।
সিকিম ও উত্তরপূর্ব ভারতে বিশাল জৈব চাষের সুযোগ ও তাকে কলকাতার পক্ষে নেতৃত্ব দেওয়ার সুবিধার কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শিল্পপতিদের বলেন, করোনাকে একটা সুযোগ হিসাবে কাজে লাগানোর সময় এসেছে। ভারত যদি এখন সারা বিশ্বের পৌঁছে দেওয়ার মত সামগ্রি প্রস্তুত করতে পারে তাহলে ভারতের আত্মনির্ভরতা তৈরি হবে। আত্মনির্ভর ভারত গড়ার পক্ষে এদিন সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, পুরনো ধারণা নিয়ে বসে থাকলে চলবে না। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…