আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের লুকোনো সম্পত্তি প্রকাশ্যে আনার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সুযোগ হাতছাড়া না করতেই অনুরোধ করেছেন তিনি। পরামর্শের সুরেই প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আয় ও সম্পত্তির যাবতীয় খতিয়ান সামনে আনলে যদি শান্তি বিঘ্নিত না হয় তবে সেটাই ভাল নয় কী? এদিন রেডিও-য় তাঁর মাসিক বিশেষ অনুষ্ঠান ‘মন কি বাত’-এ একথা জানান প্রধানমন্ত্রী। তবে তাঁর এই অনুরোধকে আদপে কেন্দ্রের তরফে চূড়ান্ত হুঁশিয়ারি হিসাবেই দেখছেন অনেকে। আয়কর দফতর এর আগেই লুকোনো সম্পত্তি প্রকাশ্যে আনার জন্য ৩০ সেপ্টেম্বর অবধি সময় দিয়েছে ভারতীয় নাগরিকদের। এই সময়ের মধ্যে লুকোনো সম্পত্তি সামনে আনলে বেশ কিছু বিশেষ ছাড়েরও হাতছানিও সামনে রেখেছে আয়কর দফতর। এরপর প্রধানমন্ত্রীর তরফে এমন এক বার্তাকে শেষ সুযোগ হিসাবেই দেখছেন সকলে।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…