National

আকাশপথে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

শুক্রবার আকাশপথে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ঘুরে দেখবেন আম্ফান বিধ্বস্ত এলাকা। আকাশপথে পরিদর্শন করবেন তিনি। আম্ফানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুই ২৪ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই আকাশপথে পরিদর্শনে সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এই বিধ্বস্ত পরিস্থিতি ঘুরে দেখে যাওয়ার আহ্বান জানান। তারপরই প্রধানমন্ত্রীর আসার কথা জানতে পারা যায়।

প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকা আকাশপথে ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন। জানার চেষ্টা করবেন ক্ষয়ক্ষতির পরিস্থিতি। পর্যালোচনা করে দেখবেন সার্বিক অবস্থা।

এদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে এদিন একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের বৈঠকে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলা প্রশাসনগুলিকে আম্ফানের ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানাতে বলেন।

আম্ফানের ক্ষয়ক্ষতি ঠিক কতটা তা এখনও পরিস্কার নয়। তবে মৃত্যু বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে অনেক গ্রামের নিশ্চিহ্ন পরিস্থিতি। একের পর এক নদী বাঁধ ভেঙে গেছে। অনেক জায়গায় বাঁচার জন্য গ্রামবাসী ও স্থানীয়রা মিলে বাঁধ সারানোর প্রচেষ্টা শুরু করেন বৃহস্পতিবার থেকে। জলোচ্ছ্বাসের জেরে অনেক উপকূলীয় নিচু এলাকায় জল ঢুকে গেছে। জল ঢোকায় সাহায্য করেছে জোয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026