ফাইল : নরেন্দ্র মোদী, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কার্যত ধ্বংস হয়ে গেছে। কলকাতা লণ্ডভণ্ড হয়ে গেছে। পূর্ব মেদিনীপুরেরও একই অবস্থা। হাওড়ার চেহারাও শোচনীয়। এই পরিস্থিতিতে এমন অকল্পনীয় ঝড়ের শোচনীয় ছবি এখন পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি এই ধ্বংসের ছবি দেখেছেন। এই অবস্থায় রাজ্যের পাশে রয়েছেন তিনি। রয়েছে গোটা ভারত। রাজ্যকে এই পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ট্যুইট করে এই আশ্বাস দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন মুখ্যমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। গত বুধবার ঝড়ের পর মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন। তাতে সাড়া দিল কেন্দ্র। এদিকে রাজ্যের পরিস্থিতি কী? ক্ষয়ক্ষতির চেহারা কেমন? সেসব তথ্য জোগাড় করতে এদিন একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যদিও এখনও পুরো ছবি পরিস্কার নয়।
অনেক প্রত্যন্ত এলাকার খবর এখনও নেই। প্রশাসনের কাছেও ছবিটা পরিস্কার নয়। কিছু গ্রামের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সেখানকার মানুষের ওপর বুধবার কী গেছে! অনেক এলাকায় আরও বড় সমস্যার কারণ হয়েছে নদী বাঁধে ফাটল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকায় নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ আরও পুরু হয়েছে আশপাশের মানুষের কপালে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…