National

রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মে তৃতীয় দফার লকডাউন ওঠার আগে এই ভাষণ গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় দফার লকডাউনও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণেই ঘোষণা করেছিলেন। কিন্তু তৃতীয় দফার লকডাউন ঘোষণার সময় আর তিনি সামনে আসেননি। স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে লকডাউনের সময়সীমা বর্ধিত করে ১৭ মে করে। এরপর কী চতুর্থ দফার লকডাউন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ফলে লকডাউন বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারমধ্যই গত সোমবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ঘোষণা হল। মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। প্রথমবার লকডাউন ঘোষণার সময় রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর ২ বার সকালেই ভাষণ দেন তিনি। আবার এদিন রাতে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি কী বলেন সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ।

লকডাউন চললেও শর্তসাপেক্ষে অনেক কিছুই এরমধ্যে খুলে দিয়েছে কেন্দ্র। যাত্রী নিয়ে মঙ্গলবার থেকে ছুটছে ১৫ জোড়া এসি ট্রেনও। দেশকে জেলাভিত্তিতে ৩ ভাগে ভেঙে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। লাল, কমলা ও সবুজ অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে দেশকে। সবুজে ছাড় সবচেয়ে বেশি। কমলায় তার চেয়ে কম। লালে আরও কম। আর লালের মধ্যে যেসব এলাকা কন্টেনমেন্ট সেখানে কার্যত কোনও ছাড়ই উপভোগ করতে পারছেন না মানুষজন। ১৭-র পর কী তাহলে এভাবেই শর্ত সাপেক্ষে লকডাউন বর্ধিত হবে? নাকি ১৮ মে থেকে লকডাউন উঠে কিছু শর্তসাপেক্ষে ছন্দে ফিরবে দেশ? আজ প্রধানমন্ত্রী কী বলেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026