যোগ দিবসে প্রধানমন্ত্রী

যোগ বিশ্ববাসীর জন্য ভারতের তরফে এক মহৎ দান। যোগ কোনও ধর্মীয় বিষয় নয়। তাই এনিয়ে অযথা বিতর্ক তৈরি উচিত নয়। সারা বিশ্ব যোগকে মান্যতা দিয়েছে। এটা শরীর ও স্বাস্থ্যকে সুস্থ রাখার এক উপায়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চণ্ডীগড়ে একটি যোগ কর্মসূচিতে যোগ দিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সঙ্গে যোগাসনে অংশ নেন তিনি। পরে প্রধানমন্ত্রী বলেন, মোবাইলে কথা বলার মতই ‌প্রাত্যহিক যোগাভ্যাস করুন। মোদীর দাবি, দেশে বাড়তে থাকা ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে যোগাভ্যাসের জুরি নেই। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে প্রতি বছর একটি করে রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বছর যোগ প্রচারে বিশেষ উদ্যোগের জন্য দুটি পুরস্কার ঘোণা করেন তিনি। একটি আন্তর্জাতিক যোগ পুরস্কার ও অন্যটি জাতীয় যোগ পুরস্কার। এদিন দীর্ঘক্ষণ যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026