National

৯ মিনিটের জন্য ভারত অন্ধকার করে জ্বলবে মোমবাতি, বার্তা প্রধানমন্ত্রীর

করোনা রুখতে লকডাউন চলছে। এরমধ্যেই শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর জন্য তাঁর ছোট্ট বার্তা আছে বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই অনেক মানুষ জল্পনা শুরু করে দিয়েছিলেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরেছে সেটা হল তবে কী লকডাউনের সময়সীমা বাড়বে? যদিও এমন কিছুই এদিন বলেননি প্রধানমন্ত্রী। বরং দেশের ১৩০ কোটি মানুষ যে হাতে হাত মিলিয়ে লকডাউন মেনে করোনার বিরুদ্ধে লড়াই করছেন সেটা বুঝিয়ে দিতে এবার অভিনব উদ্যোগ নিলেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন জানান, আগামী রবিবার ৫ এপ্রিল রাত ৯টায় প্রত্যেক দেশবাসী তাঁদের বাড়ির সব আলো নিভিয়ে দেবেন। তারপর হাজির হবেন বারান্দা বা ছাদে। সেখান থেকে জ্বালাবেন মোমবাতি। মোমবাতি না থাকলে মোবাইলের টর্চও জ্বালাতে পারেন। এটা চলবে ঠিক ৯ মিনিট। এই ৯ মিনিট গোটা দেশ অন্ধকারেই থাকবে। আলো বলতে থাকবে কেবল মোমবাতি বা টর্চের আলো। অথবা পিদিমের আলো। এভাবেই সকলে একত্র হয়ে লড়াইয়ের বার্তা দেবেন তাঁরা।

প্রধানমন্ত্রী এদিন বলেন, এখনও পর্যন্ত দেশের সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে লকডাউনকে সফল করেছেন। লকডাউন চলছে। মানুষ ঘরেই আছেন। নানা প্রশ্নও মানুষের মধ্যে হয়তো দেখা দিচ্ছে। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন দেশের তথাকথিত দরিদ্র শ্রেণির মানুষজন। তাঁদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তাও এদিন দেন তিনি।

News Desk

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026