National

করোনা রুখতে যুবরাজ-কাইফের দুরন্ত পার্টনারশিপকে সামনে আনলেন প্রধানমন্ত্রী

করোনা রুখতে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু। এই সময় ভারতবাসীকে ঘর থেকে বার হতে মানা করেছেন প্রধানমন্ত্রী। ডাক দিয়েছেন নিজেকে সুস্থ রাখতে এবং অন্যকে সুস্থ রাখতে জনতা কার্ফু সফল করতে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর শনিবার প্রধানমন্ত্রী ভারতবাসীর কাছে আবেদন করেন ফের ভারতবাসীকে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে। একদম ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে যুবরাজ সিং ও মহম্মদ কাইফের পার্টনারশিপের মত। যে পার্টনারশিপ ভারতকে স্বপ্নের জয় এনে দিয়েছিল।

প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর আবেদনের পর মহম্মদ কাইফ ট্যুইট করে লেখেন এই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সকলকে পরামর্শমত কাজ করতে হবে। সেই ট্যুইটের উত্তর দিয়ে প্রধানমন্ত্রী লেখেন এবার আরও একটা পার্টনারশিপ দরকার। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ভারতের আবার একটা পার্টনারশিপ দরকার। ভারতের ২ দুর্দান্ত ক্রিকেটারের চিরদিন মনে রাখার মত পার্টনারশিপের মত।

২০০২ সালে লর্ডসের মাঠে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে করে ৩২৫ রান। একদিনের ম্যাচে তখন ৩২৫ রান খুবই কঠিন টার্গেট ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় ৬০ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু ব্যর্থ হন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। প্রবল চাপে পড়া সেই ভারতীয় ইনিংসকে বাঁচাতে হাল ধরেন যুবরাজ সিং ও মহম্মদ কাইফ। যুবরাজ ৬৯ রানে ফেরেন। কাইফ শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে জিতিয়ে দেন। তিনি করেন ৮৭ রান। ৩ বল বাকি থাকতেই ৩২৬-এ পৌঁছে যায় ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026