National

বাড়িতে অতিরিক্ত জিনিস কিনে মজুত করতে মানা করলেন প্রধানমন্ত্রী

করোনা যত ছড়াচ্ছে, ততই মানুষ শঙ্কিত হয়ে পড়ছেন। অজানা আশঙ্কায় ভুগছেন। সেইসঙ্গে সোশ্যাল সাইটে বেশ কিছু মানুষ প্রয়োজনীয় খাবার, ওষুধ ও অন্যান্য জিনিস মজুত করতে অনুপ্রাণিত করছেন। এতে দেশজুড়ে অনেকে প্যানিক পারচেজ বা শঙ্কায় কেনাকাটা শুরু করেছেন। আগে ভাগেই ঘরে অনেককিছু মজুত করা শুরু করেছেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এমন করতে মানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী জানান, দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের যাতে অভাব না হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। তাই যেমন বাড়ির জন্য আগে কেনাকাটা করতেন তেমনই যেন মানুষ করেন। অতিরিক্ত কিনে বাড়িতে মজুত করার কোনও প্রয়োজন নেই। ভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু বাড়িতে মজুত করতে বলায় অনেক দোকান থেকেই জিনিসপত্র শূন্য হয়ে যাচ্ছে। মানুষ প্রচুর কিনে বাড়িতে মজুত করছেন।

এটা ঠিক যে মাস্ক বা হ্যান্ডওয়াশের মত জিনিসপত্র নিয়ে বাজারে একটা হাহাকার শুরু হয়েছে। কিন্তু যেভাবে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসও শেষ কদিনে মজুত করা শুরু করেছেন তা অন্যদেরও অনুপ্রাণিত করছে। ফলে তাঁরাও একই পথে হাঁটছেন। প্রধানমন্ত্রীর এদিনের আশ্বাস সেই প্রবণতা থেকে কি মানুষকে সরিয়ে আনতে পারবে। সেটা বোঝা যাবে কয়েক দিনেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026