National

গঙ্গাবক্ষে নৌবিহার করবেন প্রধানমন্ত্রী

শনিবার গঙ্গার বুকে ভেসে পড়বে প্রমোদতরী। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রী সহ আমলারা। কানপুর থেকে নৌবিহার শুরু করবেন প্রধানমন্ত্রী। ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কথা মাথায় রেখেই এই নৌবিহারের আয়োজন। গঙ্গার বুকে ভেসে স্বচক্ষে গঙ্গার হাল প্রত্যক্ষ করতে চাইছেন প্রধানমন্ত্রী।

শুক্রবারই কানপুরে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের প্রথম বৈঠক রয়েছে শনিবার। ‘নমামি গঙ্গে’ প্রকল্প নিয়ে বৈঠক। সেই বৈঠকে আমন্ত্রিত হয়েছেন যেসব রাজ্যের ওপর দিয়ে গঙ্গে বয়ে গেছে সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেখানে আমন্ত্রিত। তাছাড়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসও আমন্ত্রিত। কিন্তু ঝাড়খণ্ডে ভোট থাকায় তাঁর বৈঠকে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন আছে।

গোমুখ থেকে উৎপত্তি গঙ্গার। আর তা সমুদ্রে মিশছে গঙ্গাসাগরের কাছে। ভারতের ৫টি রাজ্যের ওপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। কিন্তু বলা হয় গঙ্গার পুরো গতিপথে কানপুর ও তার আশপাশে সবচেয়ে বেশি দূষণের শিকার হয়েছে। তাই সেই অংশ থেকেই নৌবিহার শুরু করছেন প্রধানমন্ত্রী। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026