National

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় সেখানে নরেন্দ্র মোদী সরকার ছিল। নরেন্দ্র মোদী তখন ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি বা তাঁর সরকার দাঙ্গায় মদত দিয়েছিল বলে যে অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখতে নানাবতী কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন এদিন তাদের দেড় হাজার পাতার রিপোর্ট পেশ করল। যাতে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর মন্ত্রিসভার কাউকে দাঙ্গায় মদত দেওয়ার কাজে লিপ্ত বলে জানানো হয়নি।

রিপোর্টটি বুধবার গুজরাট বিধানসভায় পেশ করা হয়। রিপোর্টে সাফ জানানো হয়েছে নরেন্দ্র মোদী বা সে সময় সরকারের অন্য কেউ দাঙ্গায় মদত দিয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। এমন কোনও প্রমাণও মেলেনি। অবশ্যই এদিনের নানাবতী কমিশনের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বড় স্বস্তির কারণ হল। আগেই নানাবতী কমিশন তাদের রিপোর্ট গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের হাতে তুলে দিয়েছিল। বুধবার চূড়ান্ত রিপোর্ট বিধানসভায় পেশ করা হল।

২০০২ সালে গোধরা কাণ্ডের পর গুজরাটে আগুন জ্বলে। গোধরার কাছে সবরমতি এক্সপ্রেসে আগুন লেগে মৃত্যু হয়েছিল ৫৯ জনের। সবরমতি এক্সপ্রেসে ওইদিন অধিকাংশ যাত্রীই ফিরছিলেন অযোধ্যা থেকে। সেই ঘটনাকে কেন্দ্র করে গুজরাট জ্বলে ওঠে। সে সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বহু মানুষ প্রাণ হারান। ওই গোষ্ঠীদ্বন্দ্বে সে সময় গুজরাটের নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে বসে নানাবতী কমিশন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026