এনএসজিতে অন্তর্ভুক্তি, মেক্সিকোর সমর্থন পেল ভারত

সুইৎজারল্যান্ডের পর খোদ মার্কিন রাষ্ট্রপতি পরমাণু সরবরাহকারী রাষ্ট্রগোষ্ঠী বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সবুজ সংকেত দিয়েছে। যা চিনের জন্য বড় চাপরে কারণ হয়ে সামনে উঠে এসেছে। এবার চিনের মাথাব্যথা আরও বাড়িয়ে ভারতের এনএসজি অন্তর্ভুক্তি নিয়ে নিজেদের সহমতের কথা জানিয়ে দিল মেক্সিকোও। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো সাফ জানিয়েছেন, ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তি নিয়ে তাঁর সদর্থক ও গঠনমূলক সমর্থন আছে। পাঁচ দেশের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার মেক্সিকোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেক্সিকোতে পা রেখেই রাষ্ট্রপতি নিয়েতোকে এনএসজি সওয়ালের জন্য ধন্যবাদ জানান তিনি। যদিও বিশ্বের এতগুলি তাবড় দেশের সমর্থন আদায়ের পরও চিন তার অবস্থান থেকে সরতে নারাজ। তাদের বক্তব্য, ভারত এখনও পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি। তাই এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে তাদের আপত্তি আছে। তাদের যুক্তি, এনএসজির লক্ষ্যই হল পরমাণু অস্ত্র তৈরিতে লাগাম দেওয়া। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারত এনএসজিতে অন্তর্ভুক্ত হতে পারলে তাদের সামনে অনেকগুলি রাস্তা খুলে যাবে। নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি থেকে শুরু করে ওষুধ তৈরি। সবেতেই সুবিধা হবে ভারতের।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026