National

প্রধানমন্ত্রীর গলায় স্কুবা ডাইভারদের অবদান থেকে অযোধ্যা রায়

মাত্র ১৩ দিনে স্কুবা ডাইভাররা সমুদ্রের তলদেশ থেকে কুড়িয়ে এনেছেন ৪ হাজার কেজি প্লাস্টিক বর্জ্য। ভারতীয় উপকূল জুড়ে যেভাবে ক্রমশ সমুদ্রের তলায় প্লাস্টিক জমছিল তা চিন্তার কারণ হয়ে উঠেছিল। ফলে সমুদ্র তলদেশ সাফ করার দরকার রয়েছে। সেই কাজ তৎপরতার সঙ্গে শুরু করেছেন স্কুবা ডাইভাররা। ২৪ তারিখ ছিল নভেম্বর মাসের শেষ রবিবার। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। এদিন মন কি বাত-এ প্রধানমন্ত্রী স্বচ্ছতা অভিযানে স্কুবা ডাইভারদের অবদানের কথা তুলে ধরেন।

রবিবার মন কি বাত-এ প্রধানমন্ত্রী প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ডাক দেন। স্কুবা ডাইভারদের থেকে প্রেরণা নিয়ে গোটা দেশকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করার আহ্বান জানান তিনি। প্লাস্টিক মুক্ত ভারত গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ফিট ইন্ডিয়া-র কথাও এদিন শোনা গেছে প্রধানমন্ত্রীর গলায়। বিশেষত ভারতের নতুন প্রজন্মের ফিট থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সিবিএসই-র সব স্কুলে আগামী ডিসেম্বরে ফিট ইন্ডিয়া উইক পালনের অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

মন কি বাত-এ এদিন প্রধানমন্ত্রী অযোধ্যা মামলার রায় নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ২০১০ সালে যখন অযোধ্যা মামলা নিয়ে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল তখনও ভারতবাসী শান্তিতে সেই রায়কে মেনে নিয়েছিলেন। এবার যখন অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল তখনও গোটা ভারত তা শান্তির সঙ্গে গ্রহণ করেছে। এটাই বোঝায় ভারতীয়দের কাছে এখন দেশের স্বার্থের চেয়ে বড় আর কিছু নয়। অযোধ্যা মামলার রায়কে একটি মাইলস্টোন বলে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন এর ফলে একটি বহুকাল ধরে চলা বিচারবিভাগীয় অধ্যায়ের সমাপ্তি হল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026