National

সোফা ছেড়ে চেয়ারে, সারল্যে মুগ্ধ করলেন মোদী

ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে ২ দিনের জন্য রাশিয়ার ব্লাদিভোস্তক শহরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নানা সময়ে তিনি তাঁর সরল সাদাসিধে আচরণের জন্য মানুষের মন জয় করেন। তেমনই একটি ঘটনার ভিডিও এদিন ট্যুইট করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রীর সারল্যের প্রশংসা করে লেখেন তিনি।

ভিডিওতে দেখা গেছে বিদেশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফটোশেসন ছিল। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে দেখেন অন্যদের জন্য চেয়ারের বন্দোবস্ত রয়েছে। আর তাঁর জন্য রয়েছে একটি সাদা ধবধবে সোফা। পিছনে একটি কুশন দেওয়া। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর জন্য আলাদা সোফার বন্দোবস্ত। এটা দেখার পর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পড়েন। তারপর সেই সোফা সরিয়ে সেখানে বাকিদের মতই একটি চেয়ার দিতে বলেন।

দ্রুত সোফা সরানো হয়। সেখানে চলে আসে বাকি চেয়ারগুলির মতই একটি চেয়ার। প্রধানমন্ত্রী তাতেই বসেন। ছবিটি রাশিয়ায় ওই সম্মেলনের মধ্যেই তোলা। সেখানকারই ঘটনা। খুব সম্ভবত সেটি গত মঙ্গলবারের ছবি। এই ঘটনার পর মোদীর সারল্যে বেজায় খুশি বিদেশি আধিকারিকরাও। ভিডিওটি ট্যুইট করার পর তা বহু মানুষই দেখেন। প্রধানমন্ত্রীর বিদেশে গিয়েও মন জয়ের কথা তুলে ধরেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026