National

এক গুরুত্বপূর্ণ বন্ধুকে হারালাম, শোকার্ত প্রধানমন্ত্রী

অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে ট্যুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি লেখেন, অরুণ জেটলি ছিলেন একজন অসাধারণ আইনজীবী, একজন অভিজ্ঞ সাংসদ এবং বিশিষ্ট মন্ত্রী। দেশ গড়ে তোলায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর মৃত্যু দেশে বুদ্ধিজীবী ইকো সিস্টেমের একটা বড় ক্ষতি। দেশবাসীর ক্ষতি হল। প্রসঙ্গত অরুণ জেটলি এইমসে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীও অরুণ জেটলির মৃত্যুতে শোক ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী জানান, অরুণ জেটলি ছিলেন তাঁর এক গুরুত্বপূর্ণ বন্ধু। সেই বন্ধুকে হারালেন তিনি। হারাল বিজেপিও। বিজেপির সঙ্গে অরুণ জেটলির বন্ধন ছিল আজীবনের। একজন নির্ভীক ছাত্রনেতা থেকে জীবন শুরু করেন অরুণ জেটলি। দলের মতাদর্শ খুব সহজে সকলের কাছে পৌঁছে দিতে পারতেন। অরুণ জেটলিকে রাজনৈতিক মহীরুহ বলেও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। পরপর ট্যুইটে তিনি লেখেন, এমন একজন বুদ্ধিজীবীর প্রয়াণ বড় ক্ষতি। অরুণ জেটলির স্ত্রী সঙ্গীতা ও পুত্র রোহনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত এখন প্রধানমন্ত্রী ভারতে নেই। তিনি ৩ দেশের সফরে বর্তমান রয়েছেন আবুধাবি-তে।

অরুণ জেটলির মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। অরুণ জেটলি ছিলেন একজন জ্ঞানী ও বুদ্ধিমান নেতা। অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনি বলেন, অরুণ জেটলির মৃত্যুতে তিনি শোকাহত। কথা বলার কোনও ভাষা নেই। অরুণ জেটলির সঙ্গে তাঁর শুধু রাজনৈতিক সম্পর্কই ছিলনা। তাঁর ও অরুণ জেটলির পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, অরুণ জেটলি ছিলেন একজন খুব ভাল মেন্টর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026